মোবাইল ডেটার চাহিদা এখন আগের তুলনায় অনেক বেশি। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং কিংবা সোশ্যাল মিডিয়ার ব্যবহার— সব মিলিয়ে প্রতিদিনের ডেটা খরচ দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে জিও (Jio)। নির্দিষ্ট কয়েকটি প্রিপেড প্ল্যানে রিচার্জ করলে অতিরিক্ত ২০GB ডেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি মিলছে Google AI Pro সাবস্ক্রিপশন, ক্লাউড স্টোরেজ এবং OTT সুবিধাও।
সবচেয়ে বেশি নজর কেড়েছে ৮৯৯ টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে প্রতিদিন ২GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি SMS-এর সুবিধা রয়েছে। ভ্যালিডিটি ৯০ দিন। এর সঙ্গে অতিরিক্ত ২০GB বোনাস ডেটাও দেওয়া হচ্ছে। এছাড়া ১৮ মাসের Google AI Pro সাবস্ক্রিপশন এবং ৫০GB JioAICloud স্টোরেজও মিলবে। Google AI Pro-এর বাজারমূল্য প্রায় ৩৫,১০০ টাকা বলে সংস্থার দাবি।
একই ধরনের সুবিধা রাখা হয়েছে ৭৪৯ টাকার প্ল্যানেও। এই প্ল্যানে ৭০ দিনের ভ্যালিডিটির সঙ্গে প্রতিদিন ২GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি SMS পাওয়া যাবে। পাশাপাশি থাকছে ২০GB অতিরিক্ত ডেটা, Google AI Pro সাবস্ক্রিপশন, JioAICloud স্টোরেজ এবং JioHotstar সুবিধা।
অন্যদিকে তুলনামূলক কম বাজেটের গ্রাহকদের জন্য ৪৫৯ টাকার প্ল্যানেও অতিরিক্ত ডেটার সুবিধা রাখা হয়েছে। এখানে ২GB দৈনিক ডেটার পাশাপাশি ৫GB বোনাস ডেটা পাওয়া যাবে। ভ্যালিডিটি ২৮ দিন। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা।
ডেটা ব্যবহারের পরিমাণ যাঁদের বেশি, তাঁদের কাছে এই অফারগুলি বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। বিশেষ করে অতিরিক্ত ডেটার সঙ্গে AI পরিষেবা ও OTT সুবিধা একসঙ্গে পাওয়ায় জিওর নতুন অফার ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে আলোচনা তৈরি করেছে।






