বীর এখন অতীত, আদিত্যর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারা?

On: Sunday, May 3, 2026 10:38 PM
---Advertisement---

বলিউডে সম্পর্কের সমীকরণ বদলাতে সময় লাগে না। সম্প্রতি সেই তালিকায় নতুন করে জুড়েছে অভিনেত্রী তারা সুতারিয়া-র নাম। ইন্ডাস্ট্রির একাধিক ঘনিষ্ঠ সূত্রের দাবি, আবারও প্রেমে পড়েছেন নায়িকা। আর সেই নতুন সম্পর্ক ঘিরেই আলোচনায় উঠে আসছে অভিনেতা আদিত্য রায় কপূর-এর নাম।

মুম্বইয়ের বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে নাকি গত কয়েক সপ্তাহে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। যদিও সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউই। ঘনিষ্ঠদের কথায়, “ওরা আপাতত নিজেদের সম্পর্কটা লো-প্রোফাইলেই রাখতে চাইছে।” অতীতের অভিজ্ঞতা থেকেই হয়তো এই সতর্কতা—কারণ, এর আগে অনন্যা পাণ্ডে-র সঙ্গে আদিত্যের সম্পর্কের জল্পনা যখন চরমে, তখনও প্রকাশ্যে খুব বেশি কিছু বলতে শোনা যায়নি তাঁকে।

অন্য দিকে, তারার ব্যক্তিগত জীবনও গত কয়েক মাসে কম চর্চিত হয়নি। প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়া-র সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা ছড়ায়। যদিও আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ভাঙার কথা কেউই স্বীকার করেননি। তবে বলিউডের অন্দরমহলের খবর, নীরবতাতেই নাকি ইতি টেনেছেন দু’জন।

এই বিচ্ছেদের নেপথ্যে একটি ঘটনাকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। এক লাইভ পারফরম্যান্সে গায়ক এপি ঢিল্লোঁ-র সঙ্গে তারার ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই সময় উপস্থিত ছিলেন বীরও। এরপর থেকেই সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে বলে দাবি একাংশের।

সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন বীর। সঙ্গে ছিলেন তাঁর দাদা ও ঘনিষ্ঠরা, এমনকি জাহ্নবী কপূর-ও। কিন্তু সেই সফরে দেখা যায়নি তারাকে—যা নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।

সব মিলিয়ে, পুরনো সম্পর্কের অধ্যায় বন্ধ করে কি নতুন পথে হাঁটছেন তারা? উত্তর এখনও অজানা। তবে বলিউডে ফিসফাস থামছে না—আর সেই ফিসফাসই এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now