মাত্র ৪৫ পয়সায় মিলতে পারে ১০ লক্ষ টাকার বিমা! কীভাবে পাবেন এই সুবিধা? জানুন বিস্তারিত 

On: Thursday, July 9, 2026 8:34 PM
---Advertisement---

ট্রেনে ভ্রমণের সময় অধিকাংশ যাত্রীই টিকিট বুক করেন দ্রুত। কিন্তু বুকিংয়ের সময় একটি ছোট অপশন না দেখেই অনেকেই এগিয়ে যান। অথচ সেই অপশনেই লুকিয়ে রয়েছে বড় সুবিধা। মাত্র ৪৫ পয়সার বিনিময়ে আইআরসিটিসি-র ট্রাভেল ইন্সুরেন্সের আওতায় ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার পাওয়া যেতে পারে।

অনলাইনে ট্রেনের টিকিট বুক করার সময় ভ্রমণ বিমা নেওয়ার একটি অপশন দেখা যায়। যাত্রীরা চাইলে সেই অপশন নির্বাচন করতে পারেন। সামান্য প্রিমিয়ামের বিনিময়ে দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সুরক্ষার সুবিধা মেলে।

এই বিমার আওতায় ট্রেন দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু বা স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। আংশিক অক্ষমতার ক্ষেত্রে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যায়। পাশাপাশি হাসপাতালে চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হলে মৃতদেহ পরিবহনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকাও দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, এটি এমবেডেড ইন্সুরেন্সের একটি উদাহরণ। অর্থাৎ, কোনও পরিষেবা নেওয়ার সময়ই খুব কম খরচে বিমার সুবিধা যুক্ত হয়ে যায়। এর জন্য আলাদা করে কোনও এজেন্টের কাছে যেতে বা দীর্ঘ আবেদন প্রক্রিয়ার মধ্যে পড়তে হয় না।

বর্তমানে প্রযুক্তিগত উন্নতির ফলে বিমা সংস্থা ও ডিজিটাল বুকিং প্ল্যাটফর্মের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। ফলে খুব সহজেই এই ধরনের বিমা পরিষেবা পাওয়া সম্ভব হচ্ছে।

এমবেডেড ইন্সুরেন্স সাধারণত দু’ধরনের হয়। এক ক্ষেত্রে বিমার খরচ পরিষেবার মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। অন্য ক্ষেত্রে গ্রাহক চাইলে সামান্য অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে বিমা নিতে পারেন। আইআরসিটিসি-র ট্রাভেল ইন্সুরেন্স এই দ্বিতীয় ধরনের পরিষেবার অন্তর্ভুক্ত।

শুধু ট্রেনের টিকিট নয়, বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ-সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কেনার সময়ও একই ধরনের এমবেডেড ইন্সুরেন্সের সুবিধা দেওয়া হচ্ছে। ফলে অপ্রত্যাশিত দুর্ঘটনা বা ক্ষতির ক্ষেত্রে গ্রাহক আর্থিক সুরক্ষা পান।

তাই পরের বার অনলাইনে ট্রেনের টিকিট বুক করার সময় ভ্রমণ বিমার অপশনটি এড়িয়ে যাওয়ার আগে একবার ভেবে দেখতেই পারেন। সামান্য খরচে বড় অঙ্কের সুরক্ষা পাওয়ার সুযোগ হাতছাড়া না করাই বুদ্ধিমানের কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now