Induction Use Tips: গ্যাসের বিকল্প হিসেবে ইন্ডাকশন ব্যবহার বাড়ছে, কিন্তু সঠিক নিয়ম না জানলে বাড়তে পারে বিদ্যুতের বিল! অনেকেই বুঝতে পারেন না কোন পাওয়ারে কী রান্না করা উচিত, আর সেখানেই হচ্ছে সবচেয়ে বড় ভুল।
বর্তমান LPG সঙ্কটের পরিস্থিতিতে ইন্ডাকশন ওভেন অনেকের ভরসা হলেও, সঠিক ব্যবহার না জানলে খরচ বাড়তে পারে দ্বিগুণ।
হাই পাওয়ার কখন ব্যবহার করবেন?
ইন্ডাকশনের ১৬০০ থেকে ২০০০ ওয়াট হাই পাওয়ার মোড দ্রুত কাজের জন্য। জল ফোটানো, চা বানানো বা প্রেসার কুকারে প্রথম সিটি দেওয়ার সময় এই মোড ব্যবহার করুন। তবে দীর্ঘক্ষণ ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।
মিডিয়াম-হাই পাওয়ারের ব্যবহার
১২০০ থেকে ১৪০০ ওয়াট পাওয়ার দৈনন্দিন রান্নার জন্য সবচেয়ে উপযুক্ত। ভাত, ডাল বা তরকারি রান্না করতে এই সেটিংস নিরাপদ এবং বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণে থাকে।
মিডিয়াম পাওয়ার কেন গুরুত্বপূর্ণ?
৮০০ থেকে ১০০০ ওয়াট পাওয়ারে খাবার ধীরে ধীরে ভালোভাবে রান্না হয়। মসলা কষানো, পরোটা বা ভাজাভুজির জন্য এটি আদর্শ। এতে খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
লো পাওয়ারের সঠিক ব্যবহার
৩০০ থেকে ৫০০ ওয়াট লো পাওয়ার ধিমে আঁচের মতো কাজ করে। ঠান্ডা খাবার গরম করা বা দুধ গরম করার জন্য এই মোড সবচেয়ে ভালো। এতে খাবার পাত্রে লেগে যায় না এবং দীর্ঘক্ষণ গরম থাকে।
কীভাবে কমবে বিদ্যুতের বিল?
সঠিক রান্নার জন্য সঠিক পাওয়ার বেছে নিলে অযথা বিদ্যুৎ খরচ কমে যায়। ফলে মাস শেষে বিল অনেকটাই কম আসে।
একইসঙ্গে ইন্ডাকশন এবং বাসনপত্রের আয়ুও বাড়ে।
সব মিলিয়ে, সামান্য সচেতনতা এবং সঠিক সেটিংস ব্যবহার করলেই ইন্ডাকশন আপনার রান্নাঘরের সবচেয়ে সাশ্রয়ী সঙ্গী হয়ে উঠতে পারে।





