Indian Railways: ১ মার্চ থেকে বন্ধ UTS অ্যাপ, টিকিট কাটতে হলে ব্যবহার করুন RailOne

On: Friday, February 20, 2026 11:05 AM
RailOne app interface for Indian Railways ticket booking
---Advertisement---

Indian Railways: যারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন এবং মোবাইলে টিকিট কাটেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল ভারতীয় রেলওয়ে। আগামী ১ মার্চ থেকে ইউটিএস অ্যাপ আর ব্যবহার করা যাবে না। ধাপে ধাপে এই অ্যাপ বন্ধ করে দেওয়া হচ্ছে।

দক্ষিণ রেলওয়ের তরফে আগেই জানানো হয়েছিল, ইউটিএস অ্যাপের পরিষেবা ক্রমশ বন্ধ হবে। প্রথমে সেশন টিকিট বুকিং ও রিনিউনাল বন্ধ করা হয়। এরপর নতুন রেজিস্ট্রেশনও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী ধাপে প্ল্যাটফর্ম টিকিট বুকিং ও আর-ওয়ালেট টপ আপ পরিষেবাও বন্ধ হয়ে যায়।

এবার সম্পূর্ণভাবে ইউটিএস অ্যাপের পরিবর্তে চালু হচ্ছে RailOne App। ভারতীয় রেলের অফিসিয়াল মোবাইল প্ল্যাটফর্ম হিসেবেই এই অ্যাপ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

RailOne App থেকে যাত্রীরা অসংরক্ষিত টিকিট, প্ল্যাটফর্ম টিকিট এবং সেশন টিকিট কাটতে পারবেন। পাশাপাশি রিজার্ভ টিকিট বুকিংয়ের সুবিধাও মিলবে একই অ্যাপে।

শুধু টিকিট নয়, ট্রেনের লাইভ স্টেটাস, পিএনআর ট্র্যাকিং, ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে, কোন কামরা কোথায় দাঁড়াবে – এই সমস্ত তথ্য একসঙ্গে জানা যাবে।

এছাড়া টিকিট বাতিল ও রিফান্ড, অভিযোগ জানানোর সুবিধা এবং রেলমদদ সহায়তা পরিষেবাও ইন্টিগ্রেটেড রয়েছে এই অ্যাপে।

খাবার অর্ডারের সুবিধাও রয়েছে। আইআরসিটিসি স্বীকৃত ভেন্ডরদের মাধ্যমে যাত্রীরা নিজের সিটে খাবার পেয়ে যাবেন।

অনেকের মনে প্রশ্ন, ইউটিএস অ্যাপের আর-ওয়ালেটে থাকা টাকা কি নষ্ট হবে? রেলের তরফে জানানো হয়েছে, পুরনো ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে RailOne অ্যাপে স্থানান্তরিত হবে।

ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং সহ একাধিক পেমেন্ট অপশনও মিলবে নতুন অ্যাপে।

১ মার্চের আগে যাত্রীরা যেন নতুন অ্যাপ ডাউনলোড করে নেন, সেই পরামর্শই দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now