একটা ফোনের দাম প্রায় ১.৮৭ লাখ! Google-এর Foldable ঘিরে তুমুল চর্চা

On: Friday, August 14, 2026 10:59 PM
---Advertisement---

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে ফের নজর কাড়ল Google। সংস্থার নতুন ডিভাইস Google Pixel 11 Pro Fold এবার ভারতীয় বাজারে এসেছে। ফোনটির দাম এতটাই বেশি যে প্রায় একই খরচে কেনা যায় Royal Enfield Bullet 350। ফলে অত্যাধুনিক স্মার্টফোন বনাম জনপ্রিয় মোটরবাইক, তুলনাটা ইতিমধ্যেই নজর কেড়েছে প্রযুক্তিপ্রেমীদের।

ভারতে Pixel 11 Pro Fold-এর 16GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৮৬,৯৯৯ টাকা। অন্য দিকে, Royal Enfield-এর অফিসিয়াল পোর্টালে তালিকাভুক্ত Bullet 350-এর Redditz Red ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ১,৮৭,৪৩৪ টাকা। অর্থাৎ দুই পণ্যের দামের ব্যবধান মাত্র কয়েকশো টাকা।

বড় OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট
Pixel 11 Pro Fold-এ রয়েছে ৮ ইঞ্চির OLED Super Actua Flex ইননার ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি এতে 372 PPI পিক্সেল ডেনসিটি এবং সর্বোচ্চ ৩৬০০ nits ব্রাইটনেসের সুবিধা রয়েছে।

ফোন ভাঁজ করে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির OLED Super Actua কভার ডিসপ্লে। এই স্ক্রিনেও ৩৬০০ nits পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যায়। কভার ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে রয়েছে Ceramic Cover Glass। ফোনটি IP68 রেটিং-সহ আসায় ধুলো ও জলের বিরুদ্ধে সুরক্ষার দাবিও করেছে Google।

Tensor G6-তে চলবে ফোন
পারফরম্যান্সের জন্য Pixel 11 Pro Fold-এ ব্যবহার করা হয়েছে Google-এর Tensor G6 চিপসেট। নিরাপত্তার জন্য রয়েছে Titan M3 সিকিউরিটি কো-প্রসেসর।

ফলে শুধুমাত্র ফোল্ডেবল ডিজাইন নয়, প্রসেসিং ক্ষমতা এবং ডিভাইস সিকিউরিটির দিক থেকেও ফোনটিকে প্রিমিয়াম সেগমেন্টে রাখা হয়েছে।

ট্রিপল ক্যামেরায় 5x অপটিক্যাল জুম
ফটোগ্রাফির জন্য পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রধান ক্যামেরাটি 48MP, যার অ্যাপারচার f/1.7। এর সঙ্গে রয়েছে 10.5MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এই লেন্স 127 ডিগ্রি পর্যন্ত ফিল্ড অফ ভিউ দিতে পারে।

এছাড়াও 10.8MP টেলিফটো ক্যামেরা রয়েছে, যাতে 5x অপটিক্যাল জুম এবং সর্বোচ্চ 30x ডিজিটাল জুমের সুবিধা পাওয়া যাবে। ইননার এবং কভার ডিসপ্লেতে রয়েছে আলাদা 10MP ক্যামেরা।

৪৮০৬mAh ব্যাটারি, ৩০W চার্জিং
Pixel 11 Pro Fold-এ ৪৮০৬mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Google-এর দাবি, একবার চার্জে ফোনটি ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

চার্জিংয়ের ক্ষেত্রে রয়েছে ৩০W ওয়্যারড চার্জিং সাপোর্ট। সংস্থার দাবি, মাত্র ৩০ মিনিটে ব্যাটারি ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। পাশাপাশি ২৫W ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও রয়েছে।

ফোনটির ওজন ২৩৯ গ্রাম এবং বায়োমেট্রিক নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

সব মিলিয়ে দাম এবং স্পেসিফিকেশনের বিচারে Pixel 11 Pro Fold নিঃসন্দেহে প্রিমিয়াম ফোল্ডেবল সেগমেন্টের ডিভাইস। তবে প্রায় ১.৮৭ লাখ টাকা খরচ করে কেউ অত্যাধুনিক ফোল্ডেবল ফোন বেছে নেবেন, নাকি সেই একই বাজেটে একটি Bullet 350 কিনবেন, সেটাই এখন দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now