Gold Price Today: বাজেটের পর বড় পতন সোনায়-রুপোয়, ক্রেতাদের মুখে হাসি

On: Monday, February 2, 2026 6:53 PM
Gold Price Today In Kolkata After Budget
---Advertisement---

Gold Price Today : বাজেটের পরই এমন ধাক্কা কেউ কল্পনাও করেননি! কয়েকদিন ধরে লাগাতার ঊর্ধ্বমুখী থাকার পর হঠাৎই বড় পতন সোনার দামে। স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা।

গত কয়েকদিনে সোনার দাম লাফিয়ে লাফিয়ে কার্যত শিখরে পৌঁছেছিল। গত মাসের শেষের দিকে এক লাফে দাম ছাড়িয়ে যায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। কিন্তু বাজেট পেশের দিন সকাল থেকেই ছবিটা বদলাতে শুরু করে। বাজেট ঘোষণার পর সোনা ও রুপোর দামে একেবারে দড়াম করে পতন আসে।

কলকাতার বাজারে ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে বড়সড় কমতি লক্ষ্য করা যাচ্ছে। গতকাল কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১ লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা। একইসঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছিল ১ লক্ষ ৬০ হাজার ৫৮০ টাকা।

মাত্র দু’দিন আগেও ২৪ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম প্রতি ১৭ হাজার ২৪২ টাকা। সেখানে আজ সেই দাম নেমে এসেছে গ্রাম প্রতি ১৪ হাজার ৮৫০ টাকায়। একইভাবে ২২ ক্যারাট সোনার দাম গ্রাম প্রতি ১৬ হাজার ৩৮০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১০ টাকা।

১৮ ক্যারাট সোনার দামও কমেছে। আজ কলকাতায় ১৮ ক্যারাট সোনার দাম গ্রাম প্রতি ১১ হাজার ৫৮৫ টাকা।

শুধু সোনাই নয়, রুপোর দামে আরও বড় ধাক্কা। তিন দিন আগেও যেখানে রুপোর দাম ছিল কিলো প্রতি ৩ লক্ষ ৭৮ হাজার ১৫৫ টাকা, আজ তা কমে হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৪০৭ টাকা।

এত বড় পতন স্বাভাবিকভাবেই চমকে দিচ্ছে বাজারকে। তবে মনে রাখতে হবে, সোনা বা রুপো কিনলে এর সঙ্গে ৩ শতাংশ GST যোগ হবে।

আজকের এই দর অনুযায়ী, অনেকেই মনে করছেন সোনা-রুপো কেনার এটাই সেরা সময়। তাহলে আজই কি শপিং সেরে ফেলছেন?

(আজকের দাম সকালবেলার, ২ ফেব্রুয়ারি ২০২৬। উপরোক্ত সমস্ত দর ৩% GST ছাড়া)

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now