Epstein Files Reveal Secret Plan : বিশেষ পরিকল্পনায় বহু সন্তানের জনক হতে চেয়েছিলেন এপস্টিন! নিউ মেক্সিকোর প্রাসাদে গোপন পরীক্ষাগার

On: Monday, February 9, 2026 1:23 PM
Epstein Files Reveal Secret Plan
---Advertisement---

Epstein Files Reveal Secret Plan : নতুন করে চাঞ্চল্য ছড়াল এপস্টিন ফাইল। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে প্রকাশ্যে এল আরও ভয়ংকর এক পরিকল্পনার ইঙ্গিত। মার্কিন বিচার দফতরের প্রকাশিত নথি খতিয়ে দেখে উঠে এসেছে, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বহু সন্তানের জনক হতে চেয়েছিলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইম্‌স’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এপস্টিন বিশ্বের একটি ‘উন্নত জাতি’ গড়ে তুলতে চেয়েছিলেন। সেই লক্ষ্যেই নিজের ঔরস ব্যবহার করে বহু নারীর মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

এই পরিকল্পনার মূল কেন্দ্র ছিল আমেরিকার নিউ মেক্সিকোয় অবস্থিত এপস্টিনের বিশাল প্রাসাদ। নথি অনুযায়ী, ওই প্রাসাদকেই কার্যত একটি পরীক্ষাগারের মতো ব্যবহার করতে চেয়েছিলেন তিনি।

প্রতিবেদনে উল্লেখ, নিজের মেধা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার উপর প্রবল আত্মবিশ্বাস ছিল এপস্টিনের। বিজ্ঞান, প্রযুক্তি এবং মানব সক্ষমতা বৃদ্ধির নানা গবেষণায় অর্থ ঢালতেন তিনি। ঘনিষ্ঠ মহলেও নাকি নিজের এই পরিকল্পনার কথা অকপটে জানিয়েছিলেন।

যদিও এই ছক বাস্তবে কতটা কার্যকর হয়েছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য নেই। তবে এপস্টিন ফাইলে প্রকাশিত নানা নথি থেকে ইঙ্গিত মিলছে, তিনি বৌদ্ধিক চর্চা ও গবেষণার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চেয়েছিলেন।

এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে, এপস্টিনের সঙ্গে প্রখ্যাত বিজ্ঞানী ও চিন্তাবিদদের যোগাযোগের খবর। এই তালিকায় রয়েছেন স্টিফেন হকিং, নোয়াম চমস্কি, স্টিভেন পিঙ্কার এবং জিন বিশেষজ্ঞ এম চার্চ।

সবচেয়ে চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে একটি ডায়েরি থেকে। সেখানে এক মহিলার বয়ান অনুযায়ী, নিউ মেক্সিকোর ওই প্রাসাদেই তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পরই নাকি সেই সন্তানকে কেড়ে নেওয়া হয়।

এই ঘটনায় ওই মহিলা অভিযোগের আঙুল তুলেছেন এপস্টিনের দীর্ঘদিনের সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের দিকে। নতুন এই তথ্য সামনে আসতেই এপস্টিন কাণ্ড ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now