গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর! চুপিসাড়ে বিয়ে করলেন কঙ্গনা রানাওয়াত? 

On: Friday, May 22, 2026 3:35 PM
---Advertisement---

অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)-কে ঘিরে ফের তুমুল চর্চা সমাজমাধ্যমে। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন জল্পনা— কঙ্গনা কি গোপনে বিয়ে করে ফেলেছেন?

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কঙ্গনাকে দেখা যায় ঘিয়ে রঙের সালোয়ার কামিজে। কিন্তু দর্শকদের নজর কেড়েছে তাঁর গলার মঙ্গলসূত্র, হাতে সবুজ কাচের চুড়ি এবং সিঁথির সিঁদুর। সেই ছবিই মুহূর্তে ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজমাধ্যমে। শুরু হয়ে যায় জোর আলোচনা।

অনেক অনুরাগী এবং নেটিজেন মনে করতে শুরু করেন, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংরক্ষিত থাকা কঙ্গনা হয়তো চুপিসাড়ে বিয়েটা সেরে ফেলেছেন। অভিনেত্রী বা তাঁর টিমের তরফে প্রথম দিকে কোনও প্রতিক্রিয়া না মেলায় সেই জল্পনা আরও বাড়তে থাকে।

তবে পরে জানা যায়, বাস্তবে বিয়ের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। আসলে এটি তাঁর আগামী ছবির শুটিংয়ের লুক। ২০১৪ সালের জনপ্রিয় ছবি Queen-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে, আর সেই ছবির চরিত্রের প্রয়োজনে এই সাজে দেখা গিয়েছে কঙ্গনাকে। অর্থাৎ, মঙ্গলসূত্র বা সিঁদুর— সবটাই পর্দার চরিত্রের অংশ।

এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক গুঞ্জনের মুখে পড়তে হয়েছে কঙ্গনাকে। কিছু দিন আগে সমাজমাধ্যমে দাবি করা হয়েছিল, তিনি নাকি রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এমনও রটেছিল, কঙ্গনার শর্ত মেনে বিজেপিতে যোগ দিলেই নাকি বিয়ে করবেন রাহুলকে।

সেই জল্পনা অবশ্য প্রকাশ্যে উড়িয়ে দেন অভিনেত্রী। সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা লিখেছিলেন, “এই ভুয়ো তথ্য কতটা বেদনাদায়ক, রাজনীতিতেও মহিলাদের কোনও সম্মান নেই। যারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের ধিক্কার জানাই।”

বরাবরের মতোই এ বারও বাস্তবের চেয়ে গুজবই দ্রুত ছড়িয়েছে নেটমাধ্যমে। আর তাতেই আবারও প্রমাণ হল, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের বাজার এখনও তুঙ্গে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now