Dhurandhar : শাহরুখ-সানিকে টপকে ইতিহাস! ৪ কোটি দর্শকের রেকর্ড গড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

On: Wednesday, February 4, 2026 1:08 PM
Dhurandhar New record Ranveer singh
---Advertisement---

Dhurandhar : Bollywood ইতিহাসে ফের এক চমক! রেকর্ডের পর রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে রণবীর সিংয়ের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’। মুক্তির এতদিন পরও বক্স অফিসে ছবিটির দাপট অব্যাহত।

গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি ইতিমধ্যেই ভারত জুড়ে ৪ কোটিরও বেশি দর্শকের কাছে পৌঁছে গিয়েছে। এর মাধ্যমে ভারতীয় সিনেমার ইতিহাসে মাত্র ১৯টি ছবির তালিকায় জায়গা করে নিল ‘ধুরন্ধর’।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, গড়ে প্রায় ২৫০ টাকা টিকিটের দামে এই বিপুল দর্শকসংখ্যা অর্জন করেছে ছবিটি। বিশেষ উল্লেখযোগ্য বিষয়, ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির দিনই এই ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে প্রথম পর্বটি।

এর আগে ২০০১ সালে সানি দেওলের ছবি ‘গদর’ প্রায় ৫ কোটি দর্শকের রেকর্ড গড়েছিল। তবে ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে আমির খানের ‘দঙ্গল’ ও ‘পিকে’, শাহরুখ খানের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘কাভি খুশি কাভি গম’, সানি দেওলের ‘বর্ডার’ সহ একাধিক আইকনিক ছবিকে।

দেশীয় বাজারে ৪ কোটি দর্শকের ক্লাবে প্রবেশ করে ‘ধুরন্ধর’ ভেঙেছে দেব আনন্দের ‘সিআইডি’ এবং রাজকুমারের ‘লায়লা মজনু’-র রেকর্ডও। যদিও ‘শোলে’, ‘বাহুবলী ২’, ‘মুঘল-ই-আজম’ এবং ‘মাদার ইন্ডিয়া’-র মতো ১০ কোটির বেশি টিকিট বিক্রির ইতিহাস স্পর্শ করতে পারেনি এই ছবি।

বক্স অফিস আয়ের দিক থেকেও সাফল্যের শিখরে রয়েছে ‘ধুরন্ধর’। ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৮৩৬.৯৫ কোটি টাকা, আর বিশ্বব্যাপী মোট আয় ১৩০৩ কোটি টাকা।

এখন দর্শকদের নজর পরবর্তী অধ্যায়ে। চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’। রণবীর সিংয়ের এই ফ্র্যাঞ্চাইজি আরও কোন রেকর্ড ভাঙে, সেটাই এখন দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now