তীব্র গরমে টানা ভোট প্রচার, হেলিকপ্টারে ওঠার আগেই অসুস্থ দেব, এখন কেমন আছেন?

On: Friday, April 24, 2026 9:08 PM
---Advertisement---

বিধানসভা নির্বাচনের প্রথম দফা মিটতেই দ্বিতীয় দফার আগে জোরদার হয়েছে প্রচার। সেই ব্যস্ততার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রচারে ব্যস্ত অভিনেতা-সাংসদ দেব।

শুক্রবার সকালেই একাধিক প্রচারসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে করে নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার জন্য পৌঁছন তিনি। সেখানেই হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করেন। সঙ্গে সঙ্গে রক্তচাপ পরীক্ষা করা হলে দেখা যায় তা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। মাথা ঘোরা এবং দুর্বলতার উপসর্গও ছিল বলে জানা গিয়েছে।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেন দেব। এরপর পরিকল্পনা মতোই হেলিকপ্টারে চড়ে প্রচারস্থলের উদ্দেশে রওনা দেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রে খবর, গত কয়েক দিন ধরে টানা প্রচারের চাপে বিশ্রামের অভাবই এই অসুস্থতার কারণ হতে পারে। নির্বাচনী ব্যস্ততায় খাওয়াদাওয়া ও দৈনন্দিন রুটিনেও অনিয়ম তৈরি হয়েছে। বৃহস্পতিবারও সারাদিন একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। শুক্রবার ভোরেই আবার প্রচারে বেরিয়ে পড়েন।

এই দিন তাঁর কর্মসূচির মধ্যে ছিল রানাঘাট, মথুরাপুর এবং ঘটকপুকুরের বিভিন্ন এলাকা। বৈশাখের দাবদাহের মধ্যেই চলছিল এই প্রচার। তীব্র গরমে সাধারণ মানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও নাজেহাল অবস্থা। আপাতত চিকিৎসার পর স্থিতিশীল রয়েছেন দেব বলে জানা গিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now