রাজ্যের যুবসাথী (Yuva Sathi) প্রকল্পে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। বিধানসভা নির্বাচন ২০২৬ এর আগে এই প্রকল্প ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় আবেদন জমা দিতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বহু বেকার যুবক যুবতী লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় নথি জমা করছেন। কর্মসংস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
তবে আবেদন জমা দেওয়ার পর সেটি সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কি না, তা জেনে নেওয়াও অত্যন্ত জরুরি। খুব সহজ পদ্ধতিতেই অনলাইনে নিজের আবেদনের স্ট্যাটাস দেখা যায়।
যুব সাথী (Yuva Sathi) প্রকল্পে আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
প্রথমে যুবসাথীর সরকারি পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে স্ট্যাটাস নামে একটি অপশন থাকবে, সেটিতে ক্লিক করুন। এরপর ক্লিক টু অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে নতুন পেজ খুলবে। সেই পেজে আবার চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট করুন। সঙ্গে সঙ্গে একটি ওটিপি আপনার মোবাইলে আসবে। ওটিপি বসালেই স্ক্রিনে রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে।
এই পর্যায়ে কেবলমাত্র রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে কি না তা জানা যাবে। চূড়ান্ত অনুমোদনের তথ্য এখনই পাওয়া যাবে না। উল্লেখ্য, ২৫ তারিখ পর্যন্ত এই প্রকল্পে আবেদন করার সুযোগ রয়েছে। ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে এবং প্রত্যেকটি নথি স্ব স্বাক্ষরিত হতে হবে।
অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করার ব্যবস্থা রাখা হয়েছে। সরকার বিধানসভা ভিত্তিক একাধিক ক্যাম্পের আয়োজন করেছে। সংশ্লিষ্ট ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে।
আবেদন করার পর অবশ্যই নিজের স্ট্যাটাস যাচাই করে নিন। সঠিক তথ্য ও নথি দিলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা খুবই কম। ঘরে বসেই অনলাইনে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে দেখে নিতে পারবেন আপনার যুবসাথী প্রকল্পের আবেদনের বর্তমান অবস্থা।





