Brish rashifal today: বৃষ রাশির শুক্রবার কেমন কাটবে? ২৭ ফেব্রুয়ারি ২০২৬-এর রাশিফল ও শুভ সময়

On: Friday, February 27, 2026 11:28 AM
Taurus zodiac sign horoscope for 27 February 2026 in Bengali
---Advertisement---

অপ্রত্যাশিত যোগাযোগেই খুলে যেতে পারে নতুন দরজা। তবে মনকে সামলানোই আজ বড় চ্যালেঞ্জ।

Brish rashifal today: আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার। বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে। কর্মক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে হঠাৎ কোনও সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতের উন্নতির পথ তৈরি করবে।

তবে মানসিক দুর্বলতা মাঝে মাঝে ভর করতে পারে। শরীরে ক্লান্তি বা ম্যাজমেজে ভাব দেখা দিতে পারে। কোনও সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় বা বন্ধুর বাড়ি যাওয়ার যোগও আছে।

কিছু ক্ষেত্রে মতবিরোধ থেকে অশান্তি তৈরি হতে পারে। প্রিয়জনকে ঘিরে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে মানসিক টানাপোড়েন থাকলেও আন্তরিকতা বজায় থাকবে। ছোটখাটো আঘাতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকা ভালো। দেবালয় দর্শনের যোগ রয়েছে।

শুক্রের প্রভাবে বৃষ রাশির জাতক-জাতিকারা সাধারণত কর্মযোগে বিশ্বাসী হন। আত্মপ্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলাই এদের মূল শক্তি। শিল্প, সাহিত্য ও শাস্ত্রচর্চায় আগ্রহ শুভ ফল বয়ে আনতে পারে।

অমৃতযোগ – সকাল ৭টা ৩৭ মিনিটের মধ্যে। পুনরায় ৮টা ২২ মিনিট থেকে ১০টা ৪২ মিনিট। ১২টা ৫৮ মিনিট থেকে ২টো ২৯ মিনিট। ৪টে ১ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত। সন্ধ্যা ৭টা ১৩ মিনিট থেকে ৮টা ৫৪ মিনিট। গভীর রাতে ৩টে ৩৫ মিনিট থেকে ৪টে ২৪ মিনিট।

মাহেন্দ্রযোগ – রাত্রি ১০টা ৩৪ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট। পুনরায় রাত্রি ৪টে ২৪ মিনিট থেকে সূর্যোদয় পর্যন্ত।

বারবেলা – সকাল ৮টা ৫৬ মিনিট থেকে ১১টা ৪৯ মিনিট।

কালরাত্রি – রাত্রি ৮টা ৪২ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট।

শুভ কাজের ক্ষেত্রে অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ সময় বেছে নেওয়া যেতে পারে। চাকরির পরীক্ষা, গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত এই সময়ে করলে কিছুটা ইতিবাচক ফল আশা করা যায়।

প্রতিকার – প্রতি শনি ও মঙ্গলবার নিজের এঁটো করা খাবার থেকে সামান্য অংশ কাককে খাওয়ান। নিয়মিত পালন করলে মানসিক ও পারিবারিক অশান্তি অনেকটাই কমতে পারে।

শুভ রং – সাদা ও হালকা আকাশি। বিশেষ করে সাদা রঙ আজ শুভপ্রদ। গুরুত্বপূর্ণ কাজে এই রঙের পোশাক পরলে আত্মবিশ্বাস ও মানসিক শান্তি বাড়তে পারে।

উল্লেখ্য, রাশিফল সাধারণ পূর্বাভাসমাত্র। ব্যক্তিগত জন্মপত্রিকা ও নক্ষত্রভেদে ফলাফলের তারতম্য স্বাভাবিক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now