১৫০ দেহরক্ষী রাখা তানিয়া চাই এমন স্বামী, প্রতিদিন স্বামীকে ১৫ লাখ টাকা দিতে চান তিনি

On: Tuesday, June 2, 2026 11:41 PM
---Advertisement---

১৫০ জন ব্যক্তিগত দেহরক্ষী বা বাউন্সার পরিবেষ্টিত হয়ে বিলাসবহুল জীবন কাটানো, কিংবা খোদ কোরিয়া গিয়ে বিশেষ উপায়ে ত্বকচর্চা করার গল্প— ‘বিগ বস্‌ ১৯’-এর ঘরে পা রাখার পর থেকেই নিজের লাইফস্টাইল নিয়ে বারেবারেই চর্চায় উঠে এসেছেন তান্যা মিত্তল। তবে এবার নিজের বিলাসী জীবনের বাইরে গিয়ে ভবিষ্যতের জীবনসঙ্গী বা বিয়ের পরিকল্পনা নিয়ে এমন এক মন্তব্য করলেন এই নেটপ্রভাবী, যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটপাড়ার।

সাধারণত বহু মানুষই চান তাঁদের জীবনসঙ্গী যেন আর্থিক দিক থেকে বেশ সচ্ছল বা ধনী হন। কিন্তু তান্যা হাঁটলেন সম্পূর্ণ উল্টো পথে। তিনি সাফ জানিয়েছেন, তাঁর কোনো ধনী স্বামী চাই-ই না!

ঠিক কেমন স্বামী পছন্দ তান্যার?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মনের মানুষের বিষয়ে খোলামেলা কথা বলেন তান্যা। তাঁর কথায়, তিনি নিজেই আর্থিক দিক থেকে এতটাই সফল ও স্বাবলম্বী হতে চান, যাতে তাঁর সঙ্গীর যেকোনো বড়সড় চাহিদাই তিনি নিজে এক তুড়িতে পূরণ করে দিতে পারেন। তিনি নিজের মুখের ভাষায় স্পষ্ট করে বলেন, “আমি যাকে ভালবাসি বা যার সঙ্গে থাকি, তার জন্য সব কিছু দিতে সবসময় প্রস্তুত থাকি। আমি ধনী স্বামী চাই না। আমার স্বামীর কাছে কিছু না থাকলেও আমার কোনও সমস্যা হবে না।”

প্রতিদিনের ‘হাতখরচ’ ১৫ লক্ষ টাকা!
তবে শুধু ধনী স্বামী না চাওয়াই শেষ কথা নয়, এর পেছনে তান্যার একটি অদ্ভুত ও চমকপ্রদ ইচ্ছে রয়েছে। নিজের ভবিষ্যৎ দাম্পত্য জীবনের এক অদ্ভুত রূপরেখা টেনে তিনি বলেন, “আমি চাই, সে প্রতিদিন সকালে উঠে আমার কাছে ১০ থেকে ১৫ লক্ষ টাকা চাইবে। আর আমার সেই সামর্থ্য থাকবে যে আমি তাকে প্রতিদিন ১০-১৫ লক্ষ টাকা দিতে পারব। অর্থাৎ আমি এমন ধরনের প্রেমিকা বা স্ত্রী হতে চাই।” স্বভাবতই, স্বামীর কাছে প্রতিদিন সকালে উঠে লাখ লাখ টাকা হাতখরচ দেওয়ার এই আজব শখ নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

বিতর্ক ও তান্যা মিত্তল
অবশ্য তান্যার মুখে এমন আকাশকুসুম বা চমকে দেওয়া দাবি নতুন কিছু নয়। ‘বিগ বস্‌’-এর ঘরে থাকাকালীনই তাঁর রূপচর্চা নিয়ে তিনি সহ-প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেছিলেন, “আমার কথা শুনুন। প্রতি সপ্তাহে আমি গ্বালিয়র থেকে দিল্লি উড়ে যাই। সেখান থেকে আবার কোরিয়া উড়ে যাই। সেখানে গিয়ে আমি কোরিয়ার বিশেষ ত্বকচর্চা করাই। আমার ত্বক দেখেছেন কত উজ্জ্বল!”

আপাতত রিয়্যালিটি শোর জার্নি শেষ করে বেশ কিছু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করছেন তান্যা। তবে খুব জলদিই তাঁকে আবারও টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে। তবে কোনো ড্রামা বা রিয়্যালিটি শো-তে নয়, ‘মা হ্যায় না’ নামের একটি রান্নার রিয়্যালিটি শো-তে নিজের মা সুনীতা মিত্তলের সঙ্গে কোমর বেঁধে রান্নার আসরে নামবেন এই চর্চিত অভিনেত্রী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now