MacBook: পয়লা বৈশাখ স্পেশাল অফার! কম দামে ম্যাকবুক, কেনার আগে জানুন খুঁটিনাটি

On: Saturday, April 11, 2026 9:43 PM
---Advertisement---

পয়লা বৈশাখের বাজার ধরতে নতুন কৌশল নিল অ্যাপল (Apple Inc.)। তুলনামূলক কম দামে ল্যাপটপ এনে চমক দিয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থা। ‘ম্যাকবুক নিও’ নামে এই নতুন ডিভাইসের দাম রাখা হয়েছে প্রায় ৭০ হাজার টাকা, যা সাধারণ ক্রেতাদের নজর কেড়েছে ইতিমধ্যেই।

কাগজে-কলমে স্পেসিফিকেশন যথেষ্ট আকর্ষণীয় বলেই মনে হচ্ছে। ১৩ ইঞ্চির রেটিনা ডিসপ্লে, পরিচিত ডিজাইন এবং নতুন চিপ—সব মিলিয়ে প্রথম নজরে প্রিমিয়াম অনুভূতি দেওয়ার চেষ্টা করেছে সংস্থা। তবে এই চিপটি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, ‘বায়োনিক এ-১৮ প্রো’ নামটি যতটা আধুনিক শোনায়, বাস্তবে তা ততটা শক্তিশালী নয়।

শুধু প্রসেসরই নয়, আরও কিছু খামতি রয়েছে এই ল্যাপটপে। যেমন কিবোর্ডে ব্যাকলিট সুবিধা নেই, ফলে অল্প আলোয় কাজ করতে অসুবিধা হতে পারে। পাশাপাশি টাচ আইডি ফিচারের অনুপস্থিতিও অনেকের চোখে পড়েছে।

অন্যদিকে, একটু বেশি টাকা খরচ করলেই পাওয়া যাচ্ছে ম্যাকবুক (MacBook Air M2)—যেখানে রয়েছে উন্নত এম২ চিপ, বেশি র‌্যাম ও স্টোরেজ, এবং শক্তিশালী ব্যাটারি। ফলে পারফরম্যান্সের দিক থেকে এই মডেল অনেকটাই এগিয়ে, এমনটাই মত বিশেষজ্ঞদের।

তাহলে প্রশ্ন উঠছে, এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কেন এই নতুন ডিভাইস বাজারে আনল সংস্থা? বিশ্লেষকদের ব্যাখ্যা, এর পেছনে রয়েছে স্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা। অনেক ব্যবহারকারী রয়েছেন, যারা আইফোন ব্যবহার করলেও ল্যাপটপ হিসেবে এখনও উইন্ডোজ়েই অভ্যস্ত। মূলত উচ্চমূল্যের কারণেই তাঁরা ম্যাকবুক থেকে দূরে থাকেন।

এই পরিস্থিতিতে তুলনামূলক কম দামের বিকল্প এনে সেই ব্যবহারকারীদের নিজেদের ইকোসিস্টেমে টানার চেষ্টা করছে সংস্থা। পাশাপাশি, যারা প্রথমবার ম্যাকওএস ব্যবহার করতে চান, তাদের জন্য ‘এন্ট্রি-লেভেল’ ডিভাইস হিসেবেও এই ল্যাপটপকে সামনে আনা হয়েছে।

সব মিলিয়ে, ‘ম্যাকবুক নিও’ শুধু নতুন পণ্য নয়, বরং বৃহত্তর বাজার ধরার কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, কম দামের এই চাল কতটা সফল হয় প্রতিযোগিতার বাজারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now