বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুষ্কা শেট্টি! কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ‘বাহুবলী’র দেবসেনা?

On: Friday, April 24, 2026 7:55 PM
---Advertisement---

কয়েক মাস আগেই বিয়ের জল্পনা ঘিরে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। কিন্তু সময় বদলেছে, বদলাচ্ছে অবস্থানও—এমনটাই বলছে ঘনিষ্ঠ মহল। ফের শিরোনামে অনুষ্কা শেট্টি (Anushka Shetty)-র বিয়ে। দক্ষিণী ছবির জনপ্রিয় এই অভিনেত্রী নাকি অবশেষে সংসার জীবনে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীর্ঘদিনের পারিবারিক চাপের পর বিয়েতে সম্মতি দিয়েছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরেই চার হাত এক হতে পারে। ইতিমধ্যেই দুই পরিবারে প্রস্তুতি শুরু হয়েছে বলেও খবর।

যদিও কাকে বিয়ে করছেন, তা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। এক সময় শোনা গিয়েছিল, প্রভাস (Prabhas)-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এবং সেই সম্পর্কই বিয়ের দিকে এগোচ্ছে। পরে আবার এক চিকিৎসকের সঙ্গে তাঁর বিয়ের খবর ছড়ায়। তবে সর্বশেষ যে তথ্য সামনে আসছে, তাতে এক ব্যবসায়ীর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘বাহুবলী’র দেবসেনা।

এই জল্পনা নতুন নয়। মার্চ মাসেই বিয়ের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে বিরক্তি জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁর টিমের তরফে স্পষ্ট বলা হয়েছিল, “বার বার ওঁর বয়স যে ৪৪ বছর, সেটাকেই বড় করে দেখানো হচ্ছে। বার বার ওঁর বয়স উল্লেখ করে কী বোঝাতে চাওয়া হচ্ছে? যেন ৪৪ বছর বয়সে বিয়ে করা কোনও বিতর্কিত বিষয়! বয়স যদি এত বড় বিষয়ই হয়ে থাকে, তা হলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে চুপ থাকেন কেন? মহিলাদের ক্ষেত্রে আপনাদের বিচার সব সময়ে ভিন্ন কেন?”

সেই সময় বিয়ের খবর উড়িয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু নতুন করে ঘনিষ্ঠ সূত্রের এই দাবি জল্পনাকে আরও উসকে দিচ্ছে। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফলে প্রশ্ন একটাই—এই গুঞ্জন কি সত্যিই বাস্তবে রূপ নিতে চলেছে, নাকি আবারও তা শুধুই জল্পনার গণ্ডিতেই আটকে থাকবে? এখন নজর অনুষ্কার দিকেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now