Ajker Rashifal 7th February 2026: জীবন সুখ ও দুঃখের মেলবন্ধনে তৈরি। হঠাৎ ঘটে যাওয়া ঘটনা অনেক সময় আমাদের অপ্রস্তুত করে দেয়। তবে জ্যোতিষশাস্ত্র আগাম ইঙ্গিত দিলে অনেক সমস্যার মোকাবিলা সহজ হয়। জেনে নিন আজকের রাশিফল।
মেষ রাশি
ব্যক্তিগত জীবনে সম্পর্ক আরও দৃঢ় হবে। অর্থনৈতিক দিক থেকে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সামান্য শারীরিক অসুবিধাকে অবহেলা করবেন না। স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিন।
বৃষ রাশি
পরিবারে বাবার সঙ্গে মতের অমিল হতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখা প্রয়োজন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। নিজের শরীরের যত্ন নিন। ব্যবসায় যুক্তদের জন্য নতুন সুযোগ আসতে পারে।
মিথুন রাশি
দীর্ঘদিনের পরিশ্রমের ফল আজ পেতে পারেন। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া জরুরি। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। ছোট সফরের যোগ রয়েছে।
কর্কট রাশি
অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলাই ভালো। অর্থনৈতিক চাপ অনুভূত হতে পারে। স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। পড়ুয়ারা উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি
প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি অনুকূল। দাম্পত্য জীবনে সুখ থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সঞ্চয়ের চেষ্টা করুন।
কন্যা রাশি
অর্থ সংক্রান্ত বিষয়ে বাড়তি সাবধানতা প্রয়োজন। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি মিলবে। গাড়ি চালানোর সময় সাবধানে থাকুন। চিকিৎসা খরচ বাড়তে পারে।
তুলা রাশি
ব্যবসায়ীদের জন্য ভালো খবর আসতে পারে। অতিরিক্ত অর্থ লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে।
বৃশ্চিক রাশি
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। ধৈর্য রেখে পরিস্থিতি সামলানো জরুরি। আর্থিক বিষয়ে সচেতন থাকুন।
ধনু রাশি
নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা।
মকর রাশি
পারিবারিক জীবনে সামান্য অশান্তি দেখা দিতে পারে। তবে অর্থনৈতিক স্থিতি বজায় থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। ডায়াবেটিসের রোগীরা নিয়ম মেনে চলুন।
কুম্ভ রাশি
আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক পরিচিতি বাড়বে। কাছের কোনও মানুষের দ্বারা কষ্ট পেতে পারেন। শত্রু গোপনে ক্ষতি করার চেষ্টা করতে পারে। বাইরে চলাফেরার সময় সতর্ক থাকুন।
মীন রাশি
মানসিক শান্তির জন্য নিজের জন্য কিছুটা সময় রাখুন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ ও গর্ব অনুভব করবেন। সংসারে শান্তি ও সুখ বজায় থাকবে।








