Ajker Rashifal 13th February 2026: আজ শুক্রবার নারীদের জন্য শুভ সময়, রাশিফলে দুর্দান্ত যোগ রয়েছে

On: Friday, February 13, 2026 8:54 AM
todays horoscope 13th february 2026, daily horoscope update
---Advertisement---

Ajker Rashifal 23th February 2026: মানুষের জন্মসময়ের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী নির্ধারিত হয় রাশিফল। সেই অবস্থানই ইঙ্গিত দেয় আজকের দিনটি কেমন যাবে। জ্যোতিষশাস্ত্রের মতে আগে থেকে আভাস জানা থাকলে অনেক সমস্যাই সহজে এড়ানো যায়। আজ আপনার ভাগ্যে কী রয়েছে জেনে নিন আজকের রাশিফল।

মেষ রাশি
আইনি বা প্রশাসনিক জটিলতা থেকে দূরে থাকাই ভালো। পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে অগ্রগতি হলেও পরিবারে অশান্তি বাড়তে পারে। শরীরের দিকে যত্ন নিন।

বৃষ রাশি
নতুন ও আনন্দদায়ক অভিজ্ঞতা আসতে পারে জীবনে। অর্থনৈতিক ওঠানামা থাকবে। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি
বিয়ের সম্ভাবনা জোরালো। নতুন প্রেমের সূচনা হতে পারে। দাম্পত্য সহযোগিতায় ব্যবসায় সফলতা মিলবে। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য আসবে।

কর্কট রাশি
নারীদের জন্য শুভ সময়। প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। পরিবারে সম্পত্তি নিয়ে মতভেদ হতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।

সিংহ রাশি
চাকরিজীবীদের জন্য শুভ দিন। বাড়িতে ভালো খবর আসতে পারে। নবদম্পতির সম্পর্ক মধুর হবে। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি
রাজনীতির সঙ্গে যুক্তদের দায়িত্ব বাড়বে। গোপন প্রতিপক্ষের কারণে পদোন্নতি আটকে যেতে পারে। দাম্পত্য কলহের সম্ভাবনা আছে। চোখ ও কানের সমস্যায় সতর্ক থাকুন।

তুলা রাশি
পরিবারে দায়িত্ব বৃদ্ধি পাবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা হতে পারে। শত্রুপক্ষ গোপনে ক্ষতি করতে চাইবে। প্রলোভনে পা দিলে সমস্যায় পড়বেন।

বৃশ্চিক রাশি
অতিরিক্ত পরিশ্রমে শরীর খারাপ হতে পারে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানের ব্যাপারে অযথা উদ্বেগ করবেন না।

ধনু রাশি
নিজস্ব ব্যবসা শুরু করলে লাভ হতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমান। কর্মজীবনে সাফল্য পাবেন। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন।

মকর রাশি
নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগান। নতুন কাজ শুরু করার জন্য শুভ দিন। অযথা কারও দায়িত্ব নিতে যাবেন না।

কুম্ভ রাশি
ঘরে শান্তি বজায় থাকবে। অর্থনৈতিক অবস্থা স্থির। ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নতুন সম্পর্কের শুরু হতে পারে।

মীন রাশি
কথাবার্তায় সংযম রাখুন। প্রেমের সম্পর্ক গভীর হবে। গবেষণায় সাফল্য মিলবে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। উচ্চ রক্তচাপ থাকলে সাবধানে থাকুন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now