মেষ রাশি: আজ তাড়াহুড়ো না করে ধীরস্থির থাকাই বুদ্ধিমানের কাজ। গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিন। আশপাশের মানুষ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। ছোট ছোট সিদ্ধান্ত থেকেই সুখবর আসতে পারে।
বৃষ রাশি: অনেকদিনের মানসিক চাপ থেকে আজ কিছুটা মুক্তি মিলতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্ত পরিবেশ বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে।
মিথুন রাশি: পরিবারে দীর্ঘদিনের অশান্তি বা ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কোনও বিষয়ে মত দেওয়ার আগে মন দিয়ে শুনুন। কথাবার্তায় সংযম রাখুন। কাজ দ্রুত শেষ করে শরীরকে বিশ্রাম দিন।
কর্কট রাশি: কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। দিনের শেষে কোনও ধর্মীয় স্থানে গিয়ে মন শান্ত করতে পারেন।
সিংহ রাশি: দাম্পত্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। কেউ পরামর্শ চাইলে নির্দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন।
কন্যা রাশি: সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। গুরুত্বপূর্ণ কাজ ফেলে না রেখে সময়মতো সম্পন্ন করুন। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর বা উপহার পেতে পারেন।
তুলা রাশি: পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটান। আইনি পেশার সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ। দাম্পত্য জীবন সুখের হবে।
বৃশ্চিক রাশি: পুরনো বন্ধুদের কাছ থেকে সহযোগিতা মিলতে পারে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। তবে পরিবারে সামান্য অশান্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অগ্রগতি বজায় থাকবে।
ধনু রাশি: অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে। সংসারের দায়িত্ব বাড়তে পারে। অযথা উদ্বেগ না বাড়িয়ে ইতিবাচক মনোভাব রাখুন।
মকর রাশি: ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে, যা আনন্দের কারণ হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতায় মন ভালো থাকবে। অন্যের সঙ্গে নিজের তুলনা না করাই শ্রেয়।
কুম্ভ রাশি: সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি অনুকূল। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে।
মীন রাশি: ভাইবোনের সহযোগিতা পাবেন। অকারণে দুশ্চিন্তা করে নিজেকে চাপে ফেলবেন না। দিনের শেষে নিজের জন্য কিছু সময় রাখুন। ভালো ও মন্দ মিলিয়েই দিন কাটবে।








