Ajker Rashifal 21th February 2026: আজকের রাশিফলে শিক্ষা কর্ম ও আর্থিক বিষয়ে মিশ্র ফলের ইঙ্গিত। কেউ উন্নতির সুযোগ পাবেন আবার কারও পারিবারিক টানাপোড়েন বাড়বে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও খরচে সতর্কতা জরুরি। স্বাস্থ্য অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। নতুন সম্পর্ক ও ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলেই সুফল মিলবে। দিনটি সামলে চলাই বুদ্ধিমানের কাজ।
মেষ রাশি
পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষায় শুভ সময় চলছে। কর্মজীবনে উন্নতির সুযোগ মিললেও পারিবারিক বিষয়ে অশান্তি বাড়তে পারে। শারীরিক দিক অবহেলা না করে নিয়ম মেনে চলা প্রয়োজন।
বৃষ রাশি
জীবনে নতুন ও আনন্দদায়ক ঘটনার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। তবে অর্থভাগ্যে ওঠানামা চলতেই পারে তাই খরচে সংযম রাখুন।
মিথুন রাশি
উচ্চশিক্ষা ও গবেষণার কাজে সাফল্য মিলবে। স্বামী স্ত্রী একসঙ্গে উদ্যোগ নিলে ব্যবসায় ভালো ফল পাবেন। নতুন প্রেমের সূচনা হতে পারে।
কর্কট রাশি
প্রেমের বিষয়ে তাড়াহুড়ো না করে ভেবে সিদ্ধান্ত নিন। পরিবারে সম্পত্তি নিয়ে মতভেদ দেখা দিতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।
সিংহ রাশি
দাম্পত্য সম্পর্কে মনোমালিন্যের আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি। চোখ ও কানের সমস্যায় ভুগতে পারেন।
কন্যা রাশি
চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পরিবারে সুখবর আসতে পারে। নবদম্পতির দাম্পত্য জীবন আনন্দময় হবে। বিদেশ যাত্রার সম্ভাবনাও রয়েছে।
তুলা রাশি
নতুন বাড়ি তৈরির পরিকল্পনা এগোতে পারে। শত্রুপক্ষ গোপনে ক্ষতির চেষ্টা করবে তাই সতর্ক থাকুন। লোভে পা দিলে বিপদে পড়ার আশঙ্কা।
বৃশ্চিক রাশি
নিজস্ব ব্যবসা শুরু করলে লাভের সম্ভাবনা প্রবল। কর্মজীবনে সাফল্য আসবে। সন্তানের সাফল্যে পরিবারের সম্মান বৃদ্ধি পাবে।
ধনু রাশি
অতিরিক্ত পরিশ্রমে শরীর খারাপ হতে পারে তাই বিশ্রাম নিন। আর্থিক অবস্থার উন্নতি হবে। সন্তান নিয়ে অযথা দুশ্চিন্তা না করাই ভালো।
মকর রাশি
নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। অযথা কাউকে সাহায্য করতে গিয়ে সমস্যায় জড়াবেন না।
কুম্ভ রাশি
ঋণ লেনদেনে সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নতুন সম্পর্কের সূচনা হতে পারে।
মীন রাশি
গবেষণামূলক কাজে সাফল্য আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা বিশেষ সাবধানতা অবলম্বন করুন।








