Ajker Rashifal 18th February 2026: আজকের দিনে অধিকাংশ রাশির জন্য আর্থিক স্থিতি ও কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত মিলছে। সম্পর্কের ক্ষেত্রে সংযম ও বোঝাপড়া জরুরি। কিছু রাশির স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে তাই সতর্কতা প্রয়োজন। পরিবার ও প্রিয়জনকে সময় দিলে মানসিক শান্তি মিলবে আর হঠাৎ লাভ ও ব্যয়ের সম্ভাবনাও রয়েছে
মেষ রাশিঃ আজ অর্থভাগ্য অনুকূলে থাকবে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারবেন। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনসঙ্গীর মতামত নিলে ভালো ফল পাবেন। পুরনো আঘাত বা ব্যথা সামান্য বাড়তে পারে তাই সাবধানে চলাফেরা করুন
বৃষ রাশিঃ আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং ঘরে শান্ত পরিবেশ বজায় থাকবে। মন হালকা রাখতে নিয়মিত যোগ বা ব্যায়াম উপকারী হবে। লিভার সংক্রান্ত অস্বস্তি দেখা দিতে পারে তাই খাবারে সংযম দরকার
মিথুন রাশিঃ প্রিয়জনের সঙ্গে অকারণ ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। দূরের আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। হাঁটু বা পায়ে ব্যথা কষ্ট দিতে পারে
কর্কট রাশিঃ হঠাৎ লাভের যোগ তৈরি হচ্ছে। আত্মবিশ্বাস বাড়বে এবং সম্পর্কের টানাপোড়েন মিটে আরও দৃঢ় হবে। পেটের সমস্যা এড়াতে খাবারে সতর্ক থাকুন
সিংহ রাশিঃ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং কাজের চাপ কম অনুভূত হবে। ঋণ দেওয়া নেওয়ায় সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে নতুন পরিচয় থেকে সম্পর্ক গড়ে উঠতে পারে
কন্যা রাশিঃ প্রেমের ক্ষেত্রে শুভ সময়। বাড়িতে অতিথি আসতে পারে। বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। আইন পেশার সঙ্গে যুক্তদের জন্য দিনটি অনুকূল
তুলা রাশিঃ কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলবে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। গবেষণামূলক কাজে সাফল্য এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপ থাকলে সাবধান থাকুন
বৃশ্চিক রাশিঃ যাতায়াত সংক্রান্ত কাজে ঝুঁকি এড়ান। যে কোনও পরিস্থিতিতে ধৈর্য ধরে চলুন। রাগ নিয়ন্ত্রণ না করলে সমস্যায় পড়তে পারেন
ধনু রাশিঃ সংযম বজায় রাখুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। সম্পত্তি নিয়ে পারিবারিক মতবিরোধ দেখা দিতে পারে
মকর রাশিঃ ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে এবং পেশাগত উন্নতির সম্ভাবনা জোরালো। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না
কুম্ভ রাশিঃ শরীরের যত্ন জরুরি বিশেষ করে রক্তচাপজনিত সমস্যা থাকলে সতর্ক হোন। সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে
মীন রাশিঃ অপ্রত্যাশিত খরচ হতে পারে। পরিবারে ছোটখাটো অশান্তি দেখা দিলেও শান্তভাবে সমাধান করলে পরিস্থিতি স্বাভাবিক হবে








