Ajker Rashifal 17th February 2026: কোথাও আর্থিক চাপ আবার কোথাও লাভের সম্ভাবনা। প্রেম ও দাম্পত্য সম্পর্কে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্র ও শিক্ষায় সাফল্য মিলতে পারে তবে স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা জরুরি। সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন আর অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে দিনটি অনেকটাই শুভ কাটবে। পড়ুন আজকের রাশিফল…
মেষ রাশিঃ আজ আর্থিক দিক কিছুটা চাপে থাকবে। তবে জীবনে নতুন ও রোমাঞ্চকর ঘটনার আভাস আছে। ব্যবসায় যুক্তদের লাভের সম্ভাবনা তৈরি হবে।
বৃষ রাশিঃ পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষায় শুভ সময়। পেশায় উন্নতি হলেও পরিবারে অশান্তি বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি।
মিথুন রাশিঃ প্রেমের বিষয়ে তাড়াহুড়ো না করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। মহিলাদের সম্মান বৃদ্ধি পাবে। পরিবারে সম্পত্তি নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। বাবা মায়ের শরীর খারাপ হতে পারে।
কর্কট রাশিঃ নতুন প্রেমের সম্ভাবনা প্রবল। অবিবাহিতদের বিয়ের যোগ জোরালো। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায় সাফল্য মিলবে। পড়াশোনা ও গবেষণায় অগ্রগতি হবে।
সিংহ রাশিঃ চাকরিজীবীদের জন্য দিন শুভ। ঘরে সুখবর আসতে পারে। নবদম্পতির দাম্পত্য জীবন আনন্দময় হবে। বিদেশ ভ্রমণের সুযোগ মিলতে পারে।
কন্যা রাশিঃ দাম্পত্য জীবনে মতবিরোধ হতে পারে। গোপন শত্রুর কারণে পদোন্নতি আটকে যেতে পারে। চোখ ও কানের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে।
তুলা রাশিঃ নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। পরিবারে দায়িত্ব বাড়বে। শত্রুপক্ষ গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। প্রলোভনে পা দিলে সমস্যায় পড়বেন।
বৃশ্চিক রাশিঃ অতিরিক্ত পরিশ্রমে শরীর খারাপ হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সন্তানের বিষয়ে অকারণ দুশ্চিন্তা না করাই ভালো।
ধনু রাশিঃ নিজস্ব ব্যবসা শুরু করলে লাভের সম্ভাবনা। অপ্রয়োজনীয় খরচ কমান। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন।
মকর রাশিঃ নিজেকে বদলানোর চেষ্টা করুন এবং অতীতের অভিজ্ঞতা কাজে লাগান। নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। না ভেবে কাউকে সাহায্য করতে যাবেন না।
কুম্ভ রাশিঃ অর্থনৈতিক অবস্থা স্থির থাকবে। তবে ধার দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ঘরে শান্তি বজায় থাকবে।
মীন রাশিঃ প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে। কথাবার্তায় সংযম রাখুন। গবেষণায় সাফল্য মিলবে। ব্যবসায় লাভ হবে। উচ্চ রক্তচাপ থাকলে সতর্ক থাকুন।








