Ajker Rashifal 16th February 2026: মহাদেবের আশীর্বাদে ভাগ্য বদল, রয়েছে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ, পড়ুন আজকের রাশিফল

On: Monday, February 16, 2026 8:56 AM
---Advertisement---

Ajker Rashifal 16th February 2026: আজকের দিনে বেশিরভাগ রাশির জীবনে অর্থ কাজ সম্পর্ক ও স্বাস্থ্যের মিশ্র প্রভাব দেখা যাবে। কোথাও লাভের সম্ভাবনা কোথাও সতর্কতার বার্তা। ধৈর্য ও সংযম বজায় রাখলে সমস্যার সমাধান মিলবে আর সঠিক সিদ্ধান্ত নিলে নতুন সুযোগের পথ খুলবে।

মেষ রাশি
হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কারভাবে কথা বলুন। শরীরের প্রতি অবহেলা করবেন না। ব্যবসায়ীরা লাভের সম্ভাবনা পাবেন।

বৃষ রাশি
পরিবারে শান্ত পরিবেশ বজায় থাকবে। ছোট অসুস্থতাকেও গুরুত্ব দিন। স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন। সঙ্গীত জগতের সঙ্গে যুক্তদের জন্য শুভ দিন। বিনিয়োগের সুযোগ অনুকূল।

মিথুন রাশি
পড়াশোনায় সাফল্যের সম্ভাবনা প্রবল। ব্যবসায় লাভ মিলবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে তাই সংযত থাকুন। উচ্চ রক্তচাপ থাকলে সাবধানতা জরুরি। আইনি ঝামেলার আশঙ্কা রয়েছে।

কর্কট রাশি
পরিবারের পাশে থাকুন। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা দরকার। অকারণ খরচ কমান। আইনি সমস্যার সম্ভাবনা রয়েছে। সন্তানের কারণে সংসারে শান্তি বজায় থাকবে।

সিংহ রাশি
নতুন কাজ শুরু করার জন্য শুভ সময়। বাধা অতিক্রম করতে পারবেন সহজেই। তবে শারীরিক সমস্যার দিকেও নজর দিন।

কন্যা রাশি
সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। ঘরে সুখের পরিবেশ থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। রাস্তাঘাটে সতর্ক থাকুন।

তুলা রাশি
পুরনো পাওনা হাতে আসতে পারে। অর্থ লেনদেনে সাবধান থাকুন। ব্যবসায় বড় সুযোগের ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।

বৃশ্চিক রাশি
কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং নতুন দায়িত্ব পেতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন। ব্যবসায় লাভ হবে।

ধনু রাশি
ভাইবোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। লক্ষ্য স্থির রাখলে সাফল্য মিলবে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

মকর রাশি
প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়ানোর সম্ভাবনা। কাজের চাপ বাড়বে। লিভার সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন। রাগ নিয়ন্ত্রণ করা জরুরি।

কুম্ভ রাশি
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের পরে নিন। শরীর ভালো নাও থাকতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ব্যক্তিগত বিষয় গোপন রাখুন।

মীন রাশি
মনের অস্থিরতা বাড়তে পারে। নিজের ভুল মেনে নিলে পরিস্থিতি সহজ হবে। খেলাধুলার সঙ্গে যুক্তরা সুযোগ পাবেন। আকস্মিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now