অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কারা পাবেন? ১৭ অগস্ট থেকে টাকা, যোগ্যতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

On: Thursday, August 13, 2026 6:12 PM
---Advertisement---

অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের টাকা কবে এবং কারা পাবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই উপভোক্তাদের মধ্যে জল্পনা ছিল। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ অগস্ট থেকে ধাপে ধাপে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩ হাজার টাকা পাঠানো শুরু হবে।

তবে আবেদন করলেই এই টাকা মিলবে না। আবেদনের সঙ্গে জমা দেওয়া নথি যাচাই করে যাঁদের যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, তাঁরাই অগস্টের কিস্তি পাবেন। বর্তমানে সেই যাচাই প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামীকাল পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে।

বুধবার এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা মহিলাদের স্কিম, বয়স নির্দিষ্ট করা আছে। নতুন সরকার স্বচ্ছতার ভিত্তিতে ফর্ম চালু করেছে, পোর্টাল চালু হয়। জুলাই মাসে ১ কোটির বেশি মহিলাকে যখন টাকা ট্রান্সফার শুরু হয়, তখন কিছু অভিযোগ আসে। হাউস টু হাউস ভেরিফিকেশন শুরু করি। ১ কোটি ৭০ লক্ষ বা তার থেকে একটু বেশি মহিলা আবেদন করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকও ছিলেন। মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যেটা আগামিকাল পর্যন্ত চলবে।”

প্রথম দু’কিস্তিতে যাঁরা কোনও কারণে টাকা পাননি, তাঁদের মধ্যেও অনেকের নাম নতুন করে যোগ্য তালিকায় আসতে পারে। তবে প্রকল্পের নির্ধারিত নিয়ম মেনেই যোগ্যতা যাচাই করা হবে।

কারা অন্নপূর্ণার টাকা পাবেন?
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনা মূলত নির্দিষ্ট বয়সসীমার মহিলাদের জন্য। যাঁদের মাসিক আয় ১০ হাজার টাকা পর্যন্ত নয়, অর্থাৎ ১০ হাজার টাকা রোজগার করেন এমন মহিলারা এই প্রকল্পের আওতায় থাকবেন না বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য সরকারি মহিলা-কেন্দ্রিক প্রকল্পে যাঁদের বয়স ৬০ বছরের মধ্যে, তাঁদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রযোজ্য হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে কিছু ক্ষেত্রে বিশেষ ছাড়ের কথাও বলা হয়েছে। প্রতিবন্ধী মহিলা এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাওয়া মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।

বাড়ির কাঠামো এবং জমির পরিমাণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। গ্রামীণ এলাকায় তিন কক্ষের বাড়ি রয়েছে এমন পরিবারের মহিলাদের ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জমির মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রাখা হয়েছে।

অন্যদিকে কলকাতায় যাঁদের আধ একর জমি রয়েছে, তাঁরা অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাবেন না বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

প্রতি মাসে কবে মিলবে ৩ হাজার টাকা?
শুধু অগস্টের কিস্তির তারিখ নয়, পরবর্তী মাসগুলির টাকা দেওয়ার সময়সীমা নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৭ অগস্ট থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এবং প্রথম কয়েক দিন সময় লাগতে পারে।

মুখ্যমন্ত্রী বলেন, “১৭ তারিখ থেকে দু-তিনদিন লাগবে। প্রতি মাসেই এই সমস্যা হবে না। প্রতি মাসেই যারা ভেরিফায়েড হলেন, তারা তৃতীয় সপ্তাহে টাকা পেয়ে যাবেন। এটা নারী অর্থনৈতিক স্বশক্তিকরণের স্কিম। যারা ১০ হাজার টাকা রোজগার করেন, তাদের বিবেচনার মধ্যে রাখা হবে না। মহিলাদের যত স্কিম আছে, যাদের বয়স ৬০ বছরের মধ্যে, তারা অন্নপূর্ণা যোজনার টাকাই পাচ্ছেন।”

অর্থাৎ, নিয়মিত যাচাইয়ের পর যোগ্য উপভোক্তাদের প্রতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হচ্ছে। প্রশাসনের হিসাব অনুযায়ী, অগস্ট থেকে প্রায় ৯৯ শতাংশ যোগ্য প্রাপক অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন বলে দাবি করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now