বাড়ির ইন্টারনেট, টেলিভিশন এবং OTT-র জন্য আলাদা আলাদা খরচ করতে হয়? সেই ঝামেলা কমাতেই নতুন Home Packs নিয়ে এল Reliance Jio। নতুন এই প্ল্যানগুলিতে একটিমাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমেই TV, ব্রডব্যান্ড এবং OTT পরিষেবা পাওয়ার সুযোগ মিলবে। মাসিক খরচ শুরু হচ্ছে ৪০০ টাকা থেকে।
গ্রাহকদের চাহিদা অনুযায়ী Jio এই প্ল্যানগুলিকে তিনটি ভাগে ভাগ করেছে। রয়েছে শুধুমাত্র TV, শুধুমাত্র Wi-Fi এবং Wi-Fi, TV ও OTT-সহ বান্ডেল প্ল্যান। ফলে প্রয়োজন অনুযায়ী যে কোনও বিকল্প বেছে নেওয়া যাবে।
সবচেয়ে সাশ্রয়ী TV-Only প্ল্যানের মাসিক মূল্য ৪০০ টাকা। এই প্ল্যানে ১,০০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। পাশাপাশি ১২টিরও বেশি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস, টিভিতে YouTube ব্যবহারের সুবিধা, Play/Pause Live TV ফিচার এবং Welcome Entertainment Offer-ও থাকবে।
যাঁদের মূল প্রয়োজন ইন্টারনেট, তাঁদের জন্য রয়েছে দুটি Wi-Fi প্ল্যান। ৪৫০ টাকার প্ল্যানে ৩০ Mbps ব্রডব্যান্ড স্পিড মিলবে। তবে এই প্ল্যানটি পেতে একসঙ্গে পাঁচ মাসের রিচার্জ করতে হবে। অন্যদিকে, ৬০০ টাকার প্ল্যানে ১০০ Mbps গতির ব্রডব্যান্ড দেওয়া হবে। একাধিক ডিভাইসে একসঙ্গে ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং বা অফিসের কাজের জন্য এই প্ল্যানকে উপযুক্ত বলে মনে করা হচ্ছে।
একসঙ্গে সব পরিষেবা চাইলে রয়েছে Wi-Fi + TV + OTT বান্ডেল প্ল্যান। এর শুরু ৫৫৫ টাকা থেকে। এই প্ল্যানে ৩০ Mbps ব্রডব্যান্ডের পাশাপাশি ১,০০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং ১২টিরও বেশি OTT প্ল্যাটফর্মের সুবিধা মিলবে।
সবচেয়ে প্রিমিয়াম প্ল্যানটির দাম ৭০৭ টাকা। এতে ১০০ Mbps আনলিমিটেড ব্রডব্যান্ড, ১,০০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং ১২টিরও বেশি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন একসঙ্গে পাওয়া যাবে।
এছাড়া নতুন যোগ্য গ্রাহকদের জন্য বাড়িতে গিয়ে বিনামূল্যে ইনস্টলেশন এবং মেইনটেন্যান্স পরিষেবার ব্যবস্থাও রেখেছে Jio। ফলে নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রেও বাড়তি খরচের চাপ কমবে। নতুন Home Packs-এর মাধ্যমে এক ছাতার নিচে ইন্টারনেট ও ডিজিটাল বিনোদনের পরিষেবা দেওয়ার দিকেই জোর দিচ্ছে সংস্থা।






