২০ হাজার টাকারও কম দামে আসছে OnePlus-এর নতুন ফোন! লঞ্চের দিন ঘোষণা, কী কী মিলতে পারে?

On: Saturday, July 25, 2026 11:07 PM
---Advertisement---

ভারতের স্মার্টফোন বাজারে ফের নতুন ডিভাইস আনতে চলেছে OnePlus। সংস্থা ইতিমধ্যেই নিশ্চিত করেছে, খুব শীঘ্রই দেশের বাজারে আত্মপ্রকাশ করবে OnePlus N6x। অফিসিয়াল টিজার প্রকাশের পর থেকেই ফোনটির ডিজাইন এবং সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে জল্পনা শুরু হয়েছে।

OnePlus-এর N-সিরিজের এই নতুন স্মার্টফোনটি ভারতে ৩১ জুলাই, শুক্রবার দুপুর ১২টায় লঞ্চ হবে। জানা গিয়েছে, আলাদা কোনও বড় লঞ্চ ইভেন্টের বদলে অনলাইনেই ফোনটির ঘোষণা করা হবে। লঞ্চের পর Amazon-এর মাধ্যমে এটি কেনা যাবে।

প্রকাশিত টিজারে ফোনটির পিছনের অংশে উল্লম্ব ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে দুটি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি LED ফ্ল্যাশ থাকার ইঙ্গিত মিলেছে। ডিজাইনের দিক থেকে এটি OnePlus Nord 5 এবং Nord CE 6 Lite-এর সঙ্গে কিছুটা মিল থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।

যদিও সংস্থা এখনও সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি, বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, ফোনটিতে MediaTek Dimensity 6000 বা 7000 সিরিজের প্রসেসর ব্যবহার করা হতে পারে। কোন চিপসেট থাকবে, তা শেষ পর্যন্ত ফোনটির দামের উপর নির্ভর করবে।

ব্যাটারির ক্ষেত্রেও বড় আপগ্রেড দেখা যেতে পারে। OnePlus N6x-এ Silicon Carbon Battery দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্তত ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত স্পেসিফিকেশন লঞ্চের দিনই জানা যাবে।

দামের দিক থেকেও এই ফোনটি মধ্যবিত্ত ক্রেতাদের নজর কেড়তে পারে। OnePlus N6 যেখানে ২২,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে বাজারে এসেছিল, সেখানে নতুন OnePlus N6x-এর দাম ২০ হাজার টাকার নিচে রাখা হতে পারে। বিভিন্ন সূত্রের দাবি, এর প্রারম্ভিক মূল্য প্রায় ১৮,৯৯৯ টাকা হতে পারে।

আরও একটি বিষয় নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, এটি OnePlus-এর শেষ দিকের কয়েকটি স্মার্টফোনের মধ্যে একটি হতে পারে, যা বক্স থেকে OxygenOS-সহ আসবে। কারণ, বছরের শেষদিকে Android 17 আপডেটের সঙ্গে ধীরে ধীরে ColorOS-ভিত্তিক সফ্টওয়্যারে পরিবর্তনের পথে হাঁটতে পারে সংস্থা। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি OnePlus।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now