মাসের শুরুতেই মোবাইল রিচার্জের খরচ কমানোর পরিকল্পনা করেন অনেকেই। বিশেষ করে যাঁরা বেশি দামি দীর্ঘমেয়াদি প্ল্যান নিতে চান না, তাঁদের কাছে কম বাজেটের প্রিপেড রিচার্জই ভরসা। Airtel গ্রাহকদের জন্য এমনই দুটি সস্তার প্ল্যান রয়েছে, যেগুলির দাম খুব কাছাকাছি হলেও সুবিধার ক্ষেত্রে রয়েছে সামান্য পার্থক্য।
Airtel-এর ১৯৯ টাকা এবং ২১৯ টাকার প্রিপেড প্ল্যান—দুটিই ২৮ দিনের সার্ভিস ভ্যালিডিটির সঙ্গে আসে। অর্থাৎ প্রায় এক মাস সিম সক্রিয় রাখার জন্য এই প্ল্যানগুলি ব্যবহার করা যেতে পারে। তবে ডেটার ক্ষেত্রে ২০ টাকা বেশি দামের প্ল্যানটি এগিয়ে রয়েছে।
১৯৯ টাকার Airtel প্ল্যানে কী মিলবে?
Airtel-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। সঙ্গে রয়েছে ২৮ দিনের সার্ভিস ভ্যালিডিটি।
ডেটার ক্ষেত্রে এই প্ল্যানে মোট ২ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা রয়েছে।
অতিরিক্ত সুবিধা হিসেবে Airtel দিচ্ছে ১২ মাসের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন, Hellotunes এবং Airtel Xstream Play-এর কিছু কনটেন্ট অ্যাক্সেস।
২১৯ টাকার প্ল্যানে বাড়তি কী সুবিধা?
২০ টাকা বেশি খরচ করলে Airtel-এর ২১৯ টাকার প্ল্যান নেওয়া যাবে। এই প্ল্যানেও রয়েছে আনলিমিটেড কলিং, ২৮ দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন ১০০টি SMS।
তবে পার্থক্য তৈরি হচ্ছে ডেটার ক্ষেত্রে। এই প্ল্যানে মোট ৩ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ ১৯৯ টাকার প্ল্যানের তুলনায় অতিরিক্ত ১ জিবি ডেটা মিলছে।
এই প্ল্যানেও Adobe Express Premium-এর ১২ মাসের সাবস্ক্রিপশন, Hellotunes এবং Airtel Xstream Play-এর সুবিধা থাকছে।
মাত্র ২০ টাকা বেশি খরচে কেন লাভ বেশি?
দুটি প্ল্যানের মধ্যে মূল পার্থক্য শুধু ডেটার পরিমাণে। ১৯৯ টাকার প্ল্যানে যেখানে ২ জিবি ডেটা রয়েছে, সেখানে ২১৯ টাকার প্ল্যানে মিলছে ৩ জিবি ডেটা।
অনেক সময় কম ডেটার কারণে ব্যবহারকারীদের আলাদা করে ডেটা বুস্টার নিতে হয়। Airtel-এর ২২ টাকার ডেটা বুস্টারে ১ জিবি ডেটা পাওয়া গেলেও তার মেয়াদ থাকে মাত্র একদিন। সেই তুলনায় ২০ টাকা বেশি দিয়ে ২১৯ টাকার প্ল্যান নিলে একই অতিরিক্ত ১ জিবি ডেটা ২৮ দিনের মধ্যে ব্যবহার করা যাবে।
তবে যাঁদের ইন্টারনেট ব্যবহারের পরিমাণ খুব কম এবং মূলত কলের জন্য সিম সক্রিয় রাখতে চান, তাঁদের জন্য ১৯৯ টাকার প্ল্যান যথেষ্ট হতে পারে। আর যাঁরা নিয়মিত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য ২১৯ টাকার প্ল্যানটি তুলনামূলক বেশি সুবিধাজনক বিকল্প হতে পারে।






