Annapurna Bhandar: অন্নপূর্ণা যোজনায় আবেদন চলবে আর কতদিন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

On: Wednesday, July 1, 2026 7:10 PM
---Advertisement---

রাজ্যের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের অর্থ বিতরণ শুরু হল বুধবার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এদিন দুপুর থেকেই ১ কোটি ৩০ লক্ষের বেশি যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই প্রকল্পে নতুন আবেদন জানানোর সুযোগ আগামী আগস্ট মাস পর্যন্ত খোলা থাকবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “৩ জুন বলেছিলাম, মাসে একদিন টাকা ট্রান্সফার করব। তবে এই রকম বড় অনুষ্ঠান হবে না। মাসে মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। যেহেতু আবেদন, ভেরিফিকেশন ও পোর্টালে আপলোড চলছে, সেই কারণে পুরো জুন মাস সময় দিয়েছি। জুলাই মাস সময় আছে। আগস্ট মাসেও সময় পাবেন। একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই কাজ করছি।”

সরকারি তথ্য অনুযায়ী, প্রথম দফায় প্রায় ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছিল। এরপর মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদন যাচাই করা হয়। তার মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ না করায় বাতিল হয়েছে। বর্তমানে ১ কোটি ৩০ লক্ষেরও বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “এখন ১টা বাজছে। এখনই ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। রাত ১২টার মধ্যে বাকিদের টাকাও চলে যাবে।”

এদিকে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক অনলাইন পোর্টাল চালু করা হবে। নারী ও শিশুকল্যাণ দফতরের উদ্যোগে তৈরি হওয়া এই পোর্টালে আবেদন, যোগ্যতা, অর্থপ্রাপ্তি-সহ প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now