স্মার্টফোনের দরকার পরবে না, ৭৯৯ টাকার এই ফোনেই UPI পেমেন্ট থেকে ভিডিও সবই দেখা যাবে

On: Monday, June 22, 2026 11:21 PM
---Advertisement---

স্মার্টফোন ব্যবহার করতে না চাইলেও ডিজিটাল পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত হতে চান না অনেকেই। বিশেষ করে UPI পেমেন্ট, ইন্টারনেট ব্যবহার বা অনলাইনে ভিডিও দেখার প্রয়োজন এখন প্রায় সকলেরই। সেই চাহিদাকে মাথায় রেখে কম দামে একটি 4G কীপ্যাড ফোন বাজারে এনেছে Jio। মাত্র ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে নতুন JioBharat V4, যা সাধারণ ফিচার ফোনের তুলনায় অনেক বেশি সুবিধা দেওয়ার দাবি করছে সংস্থা।

JioBharat V4 মূলত তাঁদের জন্য তৈরি, যাঁরা এখনও কীপ্যাড ফোন ব্যবহার করতে স্বচ্ছন্দ কিন্তু 4G সংযোগ এবং আধুনিক ডিজিটাল পরিষেবাও চান। নীল ও কালো— দুই রঙে উপলব্ধ এই ফোনে রাখা হয়েছে একাধিক স্মার্ট ফিচার।

ফোনটির অন্যতম আকর্ষণ হল UPI পেমেন্টের সুবিধা। এতে থাকা JioPay পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোন ছাড়াই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডিজিটাল লেনদেন করতে পারবেন। ফলে দৈনন্দিন কেনাকাটা বা অর্থপ্রদান আরও সহজ হয়ে উঠবে।

শুধু পেমেন্টই নয়, এই ফোনে জিও নেটওয়ার্কের মাধ্যমে ভিডিও স্ট্রিমিং, সিনেমা দেখা এবং লাইভ স্পোর্টস হাইলাইটস উপভোগ করার সুযোগও রয়েছে। অর্থাৎ, এটি আর শুধুমাত্র কল বা মেসেজের মধ্যে সীমাবদ্ধ নেই। কম খরচে ইন্টারনেটভিত্তিক নানা পরিষেবার ব্যবহারও সম্ভব।

নিরাপত্তার দিকেও জোর দেওয়া হয়েছে। সংস্থার দাবি, JioBharat V4-এ থাকা Safety Shield ফিচারের মাধ্যমে ফোনটিকে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। এর ফলে ফোনের অবস্থান নির্ণয়, কল নিয়ন্ত্রণ, অ্যাপ ম্যানেজমেন্ট এবং সন্দেহজনক কল ব্লক করার মতো সুবিধা পাওয়া যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রেও এই ফিচার কার্যকর হতে পারে।

রিচার্জ খরচও তুলনামূলকভাবে কম। এই ডিভাইসের জন্য ১২৩ টাকার একটি সাশ্রয়ী প্ল্যান অফার করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা।

যাঁরা কম খরচে একটি নির্ভরযোগ্য 4G ফোন খুঁজছেন এবং একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ও অনলাইন পরিষেবার সুবিধা পেতে চান, তাঁদের কাছে JioBharat V4 একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। ফোনটি পাওয়া যাচ্ছে জিওর অফিসিয়াল ওয়েবসাইট, JioMart, Reliance Digital এবং বিভিন্ন খুচরো বিক্রয়কেন্দ্রে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now