ঐশ্বর্য-কে রাতে তিন বার ‘সরি’ বলেন অভিষেক! গোপন কথা ফাঁস করলেন নিজেই

On: Thursday, April 23, 2026 10:19 PM
---Advertisement---

বলিউডে সম্পর্ক টিকে থাকা যেখানে অনেক সময়ই চ্যালেঞ্জ, সেখানে প্রায় দুই দশক একসঙ্গে কাটিয়ে ফেলেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। সম্প্রতি তাঁদের ১৯তম বিবাহবার্ষিকী ঘিরে আবারও আলোচনায় এই জুটি। বড় কোনও আয়োজন না করে সমাজমাধ্যমে স্বামী ও মেয়ে আরাধ্য বচ্চন (Aaradhya Bachchan)-কে নিয়ে ছবি শেয়ার করেন অভিনেত্রী। তবে সেই উদযাপনের আড়ালেই উঠে এল তাঁদের সম্পর্কের এক অজানা দিক।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিষেক খোলাখুলি কথা বলেন দাম্পত্য জীবন নিয়ে। তিনি বলেন, “সব কিছুই যেন আগে থেকে ঠিক করা থাকে। ঐশ্বর্যা তো শুধু আমার সন্তানের মা নয়, ও আমার জীবনের অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আমার মেয়েকে যে ভাবে ও মানুষ করছে, যে শিক্ষায় বড় করে তুলছে, তাতে এখন মনে হয় ঐশ্বর্যাই আমার সেই মনের মানুষটা। বিবাহিত জীবনের ১৯টা বছর ওর সঙ্গে স্বপ্নের মতো কেটেছে। আগামী বছর আমাদের ২০তম বিবাহবার্ষিকী, তাই বড় কিছু করার পরিকল্পনা আছে।”

তবে এই দীর্ঘ পথচলা একেবারে প্রথম থেকেই নিশ্চিত ছিল না। প্রথম আলাপের সময় নাকি ঐশ্বর্যাকে নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন অভিষেক—এই সম্পর্ক আদৌ কোথায় পৌঁছবে, তা নিয়ে নিশ্চিত ছিলেন না তিনি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সমীকরণ, বন্ধুত্বের জায়গা নিয়েছে প্রেম।

দু’জনের সম্পর্কের শুরু নিয়ে নানা গল্প শোনা যায় বলিউডে। কেউ বলেন, ২০০৫ সালে Kajra Re গানের শুটিং থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। আবার কেউ মনে করেন, Guru ছবির সময় থেকেই সম্পর্ক গভীর হয়। টরন্টোয় ছবির প্রিমিয়ারের পর নিউ ইয়র্কে গিয়ে নাকি অভিষেক বিয়ের প্রস্তাব দেন ঐশ্বর্যাকে, এবং সেখান থেকেই নতুন অধ্যায়ের শুরু। ২০০৭ সালে মুম্বইয়ে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের।

এত বছর পর দাম্পত্য টিকিয়ে রাখার মন্ত্র কী? সেই প্রশ্নের উত্তরে অভিষেকের সহজ স্বীকারোক্তি—“রাতে ঘুমোতে যাওয়ার আগে তিন বার ‘সরি’ বললেই নাকি স্ত্রীকে খুশি রাখা যায়।” মজার ছলে বলা এই কথার মধ্যেই কি লুকিয়ে রয়েছে দীর্ঘ সম্পর্কের বাস্তবতা? তা নিয়ে জল্পনা চলছেই।

বিচ্ছেদের গুঞ্জন মাঝেমধ্যেই শোনা গেলেও, বাস্তবে তাঁদের সম্পর্ক যে এখনও দৃঢ়—সেই ইঙ্গিতই মিলছে অভিষেকের কথায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now