Kangana Ranaut: “বাংলার মেয়েরা ন্যায়বিচার পাক”, কালীঘাটে প্রার্থনা কঙ্গনার

On: Tuesday, April 7, 2026 3:40 PM
---Advertisement---

বিজেপি সাংসদ তথা দলের অন্যতম তারকা প্রচারক কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) মঙ্গলবার কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিলেন। রাজনৈতিক ব্যস্ততার মাঝেই মায়ের আশীর্বাদ নিতে বাংলার এই প্রাচীন শক্তিপীঠে অভিনেত্রী।

কালীঘাটে কঙ্গনা

মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, “আমি মা শক্তির উপাসক। দেশের জন্য আমি প্রার্থনা করেছি। বাংলার মেয়েদের কল্যাণ হোক। তাঁরা ন্যায়বিচার পাক।” অভিনেত্রী তথা সাংসদ-এর মন্তব্যে সাম্প্রতিক অভয়া কাণ্ড থেকে সন্দেশখালির ঘটনার ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

কালীঘাটে কঙ্গনা

বিধানসভা ভোটের প্রাক্কালে কঙ্গনার এই সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলায় বিজেপির প্রচারে ইতিমধ্যেই সক্রিয় ভূমিকা নিয়েছেন তিনি। দলের তরফে তাঁকে তারকা প্রচারক হিসেবে সামনে আনা হয়েছে, এবং বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন।

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় আবহে এই সফর কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের। বিশেষ করে বাংলার আবেগে ধর্মীয় ও সাংস্কৃতিক উপাদানের প্রভাবকে মাথায় রেখেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now