সুস্মিতার ৫ বিয়ে! “অত্যাচারিত হয়েছি”, এবার মুখ খুললেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী সব্যসাচী

On: Friday, March 20, 2026 10:45 AM
---Advertisement---

বিচ্ছেদের পর নতুন করে সংসার শুরু করলেও বিতর্কের কেন্দ্রেই রয়ে গেলেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মুখ খুলতেই প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী-র সঙ্গে তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে।

বৃহস্পতিবার গভীর রাতে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা। তাঁর দাবি, প্রাক্তন স্বামীর তরফে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের দাম্পত্য জীবনের একাধিক দিক তুলে ধরেন। সেখানে তিনি অভিযোগ করেন, এখনও চক্রবর্তী পরিবারের সদস্যরা তাঁর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার হুমকি দিচ্ছেন। সেই কারণেই নিজেই সমস্ত বিষয় সামনে আনতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

লাইভে সুস্মিতা নিজের একাধিক সম্পর্ক ও বিয়ের কথাও স্বীকার করেন। পাশাপাশি প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিয়ের পরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন সব্যসাচী। শুধু তাই নয়, তাঁর সামনেই অন্য নারীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগও করেন তিনি। সুস্মিতার আরও দাবি, দাম্পত্য জীবনে ‘থ্রিসাম’-এর মতো প্রস্তাব দেওয়া হত তাঁকে, এবং নতুন নারীদের সম্পর্কেও তাঁকে জড়াতে বলা হত।

অভিনেত্রীর অভিযোগ, ভালোবাসার কারণে দীর্ঘদিন এসব মেনে নিলেও পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। এছাড়াও তাঁর দাবি, সন্তান নেওয়ার বিষয়েও চক্রবর্তী পরিবারের আপত্তি ছিল।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সব্যসাচী। তাঁর অভিযোগ, সুস্মিতার এটা ৫ নম্বর বিয়ে এবং তাঁর সঙ্গে বিবাহিত থাকা সত্ত্বেও বহু সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। এমনকি প্রতিবাদ করায় নিজেই মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। এবং আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দেন সব্যসাচী।

সব্যসাচী চক্রবর্তীর করা ফেসবুক পোস্ট

এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। একদিকে যেমন অনেকে সুস্মিতার পাশে দাঁড়িয়েছেন, তেমনই অন্য একটি অংশ তাঁর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যক্তিগত সম্পর্কের এই প্রকাশ্য সংঘাত নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে এনেছে তাঁদের দু’জনকেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now