Ananya Guha Wedding Controversy: বাউন্সার নিয়ে বাথরুমে যেতে হল মিডিয়াকে! অনন্যা গুহ–সুকান্ত কুণ্ডুর বিয়ে ঘিরে তীব্র বিতর্ক

On: Wednesday, March 11, 2026 4:54 PM
Ananya Guha and Sukanta Kundu wedding controversy
---Advertisement---

ছোট পর্দার অভিনেত্রী অনন্যা গুহ এবং ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডুর বিয়ে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। তবে বিয়ের অনুষ্ঠান ঘিরে মিডিয়া কর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ সামনে আসতেই নেটমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠান কভার করার জন্য পিআর টিমের মাধ্যমে মিডিয়া কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। শর্ত ছিল, প্রথমে অনন্যা ও সুকান্ত নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে বিয়ের লুক প্রকাশ করবেন, তারপর মিডিয়া তা প্রচার করতে পারবে। শুরুতে সেই শর্তে রাজিও ছিলেন উপস্থিত সাংবাদিকরা।

কিন্তু অনুষ্ঠান চলাকালীন পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। মিডিয়া কর্মীদের দাবি, অনন্যার বাউন্সাররা তাঁদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। এমনকি শৌচালয়ে যাওয়ার সময়ও তাঁদের সঙ্গে বাউন্সার পাঠানো হচ্ছিল, যাতে কেউ লুকিয়ে ছবি বা ভিডিও তুলতে না পারেন। মহিলা সাংবাদিকদের সঙ্গেও পুরুষ বাউন্সার দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

Ananya Guha and Sukanta Kundu wedding controversy
বিতর্কে অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডুর বিয়ের অনুষ্ঠান

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা রাস্তার ধারে অপেক্ষা করলেও তাঁদের খাবার বা পানীয় জল দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছে অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডুর। কয়েকদিন আগে শহরের এক রেস্তোরাঁয় গরুর মাংস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তাঁদের উপস্থিতিতে। সেই ঘটনাতেও সমালোচনার মুখে পড়েছিলেন তাঁরা।

এবার বিয়ের অনুষ্ঠান ঘিরে মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সামনে আসতেই নেটপাড়ায় অনেকেই প্রশ্ন তুলছেন—এতটা গুরুত্ব পাওয়ার মতো কি সত্যিই এই তারকা জুটি?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now